মানুষ!
শ্রেষ্ঠ সৃষ্টিতেই তো রয় গোপনে ব্রক্ষ্মা, বিষ্ণু আর মহেশ্বর,
বেহুশ!
অচিরেই কেবা ভুলিলে সমস্ত দানিয়াছেন তোমায় ঈশ্বর,
নির্দোষ!
কেনো মার খেয়ে নিশ্চুপ ধরায় অন্যায়াসন সাজায় তস্কর,
চাক্ষুষ!
শোষিত বাদীর কন্ঠছিন্ন তায় আইনে পাপীর দন্ডদান দুস্কর,
আশ্বাস!
মেটায় না মুটের পেটের জ্বালা তায় ক্ষুধাই সঙ্গী অর্ধ বিশ্বর
নির্যাস!
কস্তুরীর নয় মেস্তরির ঘামের যার হাত গড়ে সভ্যের ভাস্কর,
স্বরোষ!
কভু স্নিগ্ধ পুষ্প সাজের অন্তরালেও লুকায় যম-বিষধর,
খামোশ!
অহং চোরাবালির আলিঙ্গনে মৃত্যু বিলায় কালের গহ্বর।
কভু কালের খেয়ালে হারালে গড়ন, গড়ে ফের নিংড়ে শ্রম ;
তবু অবতারগণ অর্ধাহারীই হন, মেকি সভ্যতার আদি ভ্রম!

No comments:
Post a Comment