Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Saturday, October 15, 2016

দেশি-প্রবাসী -প্রতারণা-লুকুচুরি

প্রবাসীর সাথে হবে ফাঁকি ,
রান্না করবে প্রবাসী ,পরিবেশন করবে দেশী 
রেমিটেন্স পাঠাবে রক্ত ঘাম ঝরিয়ে 
স্বদেশীর কণ্ঠে থাকবে জোরালো কণ্ঠের বুলি,স্বাবলম্বীর তালি !

স্বপ্নের দোষ প্রবাসীর ,মজা হবে দেশীর ,
বেকুব প্রবাসী বুঝে না ,দেশীর হাত ছাড়ে না ,
দেশ প্রেম হৃদয় থেকে যায় না। 

সভা সেমিনারে প্রবাসীর নাম কেউ নিবে না 
রেমিটেন্সের ক্রেডিট ,রিজার্ভের ক্রেডিট প্রবাসীর না 
জমি বেঁচবে ,মায়ের গহনা খোয়াবে ,বৌ হারাবে,সন্তান বিপথে যাবে 
গোলামী করবে প্রবাসী , স্বনির্ভরতার ভাগিদার প্রবাসী হবে না !

এয়ারপোর্টে পেন্ট খুলবে ,গোপনাঙ্গে হাত চালাবে দেশি 
আলু পটল যা আছে সাথে ,ছুঁড়ে ফেলবে ,
যদি থাকে সাথে এক প্যাক রাম ,থুতু লালা লেগে থাকলেও 
রেখে দেবে ,না দিলে তুলে নেবে পিঠের চাম ,
হয়রানি যত আছে সব প্রবাসীর ,
তালি বাজাবে দেশী ,এই তো দেশি বিদেশী ভাই বেরাদারের প্রমান !

সংগঠন করবে ,সমিতি করবে ,বিদেশে বসে দেখবে স্বপ্ন !
স্বপ্নের দোষে কষ্টের অর্থ ,পরিশ্রম হবে সব নষ্ট ,
কার আসনে কে বসবে, দেখবে প্রবাসী চেয়ে,
মনে হয় তোমার বেঁচে থাকা ,দেশের উচ্ছিষ্ট খেয়ে! 

লুটে নিক অর্থ,লুটে নিক সন্মান ,না হলো পাওয়া কিছুই 
প্রবাসীর পাওনা ,এক চিলতে হাসির হোক ধর্ষণ !
একটু চাওয়া -পাওয়ার হোক বলিদান 
প্রবাসীরা অধম ,দেশি ভাই বেরাদার থাক মহান !
সালাম ,অভিবাদন বন্ধুরা সব 
মাথা পেতে নিলাম ,তোমাদের দেয়া অপমান। 

গাড়িতে ,বাড়িতে,বিমানে ,জলে স্থলে ,আকাশে 
কাজে,অবসরে ,বিনোদনে ,সাহিত্যে ,সংগীতে 
প্রবাসীদের সাথে শুধু প্রতারণা ,প্রবাসীই তার প্রমান !
দেশি-প্রবাসী -প্রতারণা-লুকুচুরি -ক্রমাগত বহমান !

প্রবাসী ,শুধরাবে না, প্রবাসে আসা বন্ধ হবে না 
দেশের দশের বাহাদুরি কমবে না, 
প্রবাসীর মাথায় কাঁঠাল ভাঙা শেষ হবে না 
ফিরে যেতেই হবে একদিনা শেকড়ে ,

এস গাই ,আমার সোনার বাংলা তোমায় ভালোবাসিরে,
এক বার যেতে দে না ,আমার ছোট্ট সোনার গায় ,
ধন ধান্যে ভরা আমাদেরী বসুন্ধরা .................. 

No comments:

Post a Comment