Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Monday, October 17, 2016

আমি অপার হয়ে বসে আছি

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,

পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে

ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।

নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-

নাম শুনেছি পতিত-পাবনতাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি কে বলবে তোমায়।।

গানটি কার, সেটা মনে পড়ে? হ্যাঁ, লালনের গান। গানই যার ধর্ম ছিল, গানই যার কর্ম ছিল, সেই লালনের গান। কিন্তু এ কথা তো সবাই জানেন, তাহলে এখানে নতুন করে বলার কি হলো? তাই না?

না, নতুন করে বলার কিছু নেই। তবু, বলছি কারণ আজ বাউল সম্রাট লালনের প্রয়ান দিবস।

১৭ অক্টোবর, ১৮৯০ ধরাদাম থেকে বিদায় নিয়েছিলেন লালনবাউল সম্রাট। একজন আধ্যাত্মিক বাউল সাধকমানবতাবাদী,সমাজ সংস্কারকদার্শনিকঅসংখ্য অসাধারণ গানের গীতিকারসুরকার  গায়ক। যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহ,মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তারগানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত করা হয়েথাকে

লালন ছিলেন একজন মানবতাবাদীযিনি ধর্মবর্ণগোত্রসহ সব রকম জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থানদিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান  দর্শন যুগে যুগে প্রভাবিত করেছেরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুলের মতো বহু খ্যাতনামা কবিসাহিত্যিকদার্শনিকবুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তারগানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সংগীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিতহয়েছে। গান্ধীরও ২৫ বছর আগেভারত উপমহাদেশে সর্বপ্রথমতাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল
ধর্ম আর জাতভেদ নিয়েই আজকের দুনিয়ার যত হানাহানির মূল। সম্ভবত এটা লালনের যুগেও ছিল, তাই তো সাঁইজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল,
‘‘এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।
লালন দ্বিধাহীন কণ্ঠেই উচ্চারণ করেছেন,
“জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজিসব দেখি তা না না না।গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।”
এমন বাণী উচ্চারণের মতো হৃদয় আছে কি আর ভবে! নাকি আসবে আর কেহ!! জানি না তো তাই, আমি অপার হয়ে বসে আছি, নতুন কারো অপেক্ষায়।

No comments:

Post a Comment