বরফ ঢাকা পাহাড়ের শৃঙ্গ থেকে সবুজ-নীল গভীর সমুদ্রে তিমি-হাঙরের রাজ্যে বারবার পাড়ি জমিয়েছে মানুষ। কখনও পিঠে বেলুন লাগিয়ে ঝাঁপ দিয়েছে আকাশ থেকে, কখনও পিঠে অক্সিজেন ঝুলিয়ে পা রেখেছে কঠিন পর্বতশৃঙ্গে। পৃথিবীর বেশির ভাগ জায়গাতেই নিজের পায়ের ছাপ ফেলেছে মানুষ। তবু বাকি রয়ে গিয়েছে অনেকটাই। আবার বিশ্বে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে নিজেদের প্রবেশ নিজেরাই নিষিদ্ধ করেছে মানুষ। কিন্তু কেন? আসলে এই সমস্ত জায়গার বেশিরভাগই প্রাকৃতিক ও বন্য সম্পদে পরিপূর্ণ।
কোনও জায়গায় আবার সংরক্ষিত রয়েছে গোপন নথি। তাই নিজের তাগিদেই মানুষ এই সমস্ত জায়গায় নিজেদের প্রবেশ নিষিদ্ধ করেছে। গ্যালারি থেকে দেখে নেওয়া যাক এমনই কিছু জায়গার নাম।

No comments:
Post a Comment